টেক্সাস উপকূলে বিমান বিধ্বস্ত, নিহত পাঁচ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০১:৩৩ পিএম

মেক্সিকো নেভির একটি ছোট বিমান টেক্সাস উপকূলে মেডিকেল ট্রান্সফার সম্পন্ন করার সময় দুর্ঘটনাগ্রস্ত হয়ে অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে।সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে টেক্সাসের গ্যালভেস্টন বে-এর পানিতে বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড। 

বিমানটিতে একজন মেডিকেল রোগী সহ আরও সাতজন ছিলেন, চারজন নেভি অফিসার এবং চারজন সাধারণ নাগরিক যাদের মধ্যে রয়েছে ২ বছর বয়সী এক শিশু। দুর্ঘটনাকবলিত বিমানটি মেক্সিকোর ইউকাতানের রাজধানী মেরিডা থেকে ঊডান করে গ্যালভেস্টন স্কোলস আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিল, যা হিউস্টন থেকে প্রায় ৫০ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত, জানিয়েছে ফ্লাইটরাডার২৪। 

দুর্ঘটনার স্থানে ডুবুরি দল, ক্রাইম সিন ইউনিট, ড্রোন ইউনিট এবং পেট্রোল দলসহ একাধিক ইউনিটকে মোতায়েন করা হয়েছে। কোস্ট গার্ড সোমবার বিকেল ৩:১৭ মিনিটে দুর্ঘটনার খবর পান।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত