রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

ইউক্রেনের শক্তি অবকাঠামো লক্ষ্য করে হামলা, নিহত ৩

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৫ পিএম

তীব্র শীতের মধ্যে রাশিয়ার বিমান হামলায় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বিদ্যুৎবিচ্ছিন্নতা দেখা দিয়েছে। দেশটির গুরুত্বপূর্ণ শক্তি অবকাঠামো লক্ষ্য করে এ হামলা চালানো হয়।  
 
ইউক্রেনের শক্তিমন্ত্রী এ ঘটনা নিশ্চিত করে বলেছেন, প্রভাবিত এলাকায় জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছে। জাতীয় বিদ্যুৎ অপারেটর উক্রেনারগো বলেন, বৃহৎ আকারের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায়  কয়েকটি অঞ্চলে অগ্নিসংযোগ ঘটে। 

খমেলনিৎসকি এবং কিয়েভে অন্তত ৩ জন নিহত হয়েছেন। বিভিন্ন স্থানে হামলায় শিশুসহ আরও কয়েকজন আহত হয়েছেন। বন্দর শহর ওডেসায় রাশিয়ার হামলায় আগুন লাগলেও কোনো হতাহতের খবর নেই। ইউক্রেন সরকার বলেছে, সামুদ্রিক লজিস্টিক ধ্বংস করার লক্ষ্যেই ওডেসায় হামলা বাড়ানো হয়েছে।
 
এ হামলার পরিপ্রেক্ষিতে পোল্যান্ডের সামরিক সূত্র জানিয়েছে, হামলার সময় দেশটি তার আকাশসীমা সুরক্ষার জন্য যুদ্ধে নামানো জেট মোতায়েন করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত