রাঁচিতে ঘরোয়া ক্রিকেট ইতিহাসে অবিশ্বাস্য এক দিন উপহার দিল বিহার। বিজয় হাজারে ট্রফির প্লেট গ্রুপের ম্যাচে অরুণাচল প্রদেশের বিপক্ষে লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বকালের সর্বোচ্চ দলীয় সংগ্রহের বিশ্বরেকর্ড গড়েছে তারা। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে বিহারের সংগ্রহ ৫৭৪ রান, যা আগের রেকর্ড ৫০৬ রানকে ছাড়িয়ে গেছে। উল্লেখ্য, সেই পুরোনো রেকর্ডটিও ছিল অরুণাচল প্রদেশের বিপক্ষেই।
বিহারের এই ইতিহাস গড়ার কেন্দ্রে ছিলেন অধিনায়ক সাকিবুল গনি। মাত্র ৪০ বলে অপরাজিত ১২৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে তিনি লিস্ট ‘এ’ ক্রিকেটে ভারতের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। সাকিবুল মাত্র ৩২ বলেই সেঞ্চুরি পূর্ণ করেন, যা আগের রেকর্ডধারী অমলপ্রীত সিংয়ের ৩৫ বলের সেঞ্চুরিকে ছাড়িয়ে গেছে। ম্যাচের শেষ ভাগে তার আগ্রাসী ব্যাটিংই বিহারের বিশাল স্কোরকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যায়।
তবে এই রানের পাহাড়ের ভিত্তি গড়ে দেন বিহারের ১৪ বছরের বৈভব সূর্যবংশী। বয়সভিত্তিক ক্রিকেটে আগেই আলোচিত এই প্রতিভা এদিন এক অবিশ্বাস্য এক ইনিংস উপহার দেন। তার ব্যাট থেকে আসে ৮৪ বলে করেন ১৯০ রানের টর্নেডো ইনিংস, যাতে ছিল ১৫টি ছক্কা ও ১৬টি চার। সেঞ্চুরি পূরণ করেন মাত্র ৩৬ বলে।
এই ইনিংসের মধ্য দিয়ে বৈভব সূর্যবংশী লিস্ট ‘এ’ ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানও হয়েছেন। ১৪ বছর ২৭২ দিন বয়সে তিনি সেঞ্চুরি হাঁকিয়ে ভেঙে দিয়েছেন পাকিস্তানের জহুর এলাহির দীর্ঘদিনের রেকর্ড। রানবন্যায় আরও অবদান রাখেন আয়ুষ লোহারুকা। তার ব্যাট থেকে আসে ৫৬ বলে ১১৬ রানের ঝলমলে ইনিংস।
যে পুরস্কারটি কখনই পাননি; সেই পুরস্কারের মনোনয়ন পেলেন মেসি
রোনালদোর দলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা