শীতের তীব্রতা থেকে অসহায় মানুষকে রক্ষা করতে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় শীতার্ত ভাসমান ও দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
২০২৫-২৬ অর্থবছরের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় সিংগাইর পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকা ও আশপাশের বিভিন্ন স্থানে মোট ১০০টি কম্বল বিতরণ করা হয়।
স্থানীয় বাসিন্দা ও উপকারভোগীরা উপজেলা প্রশাসনের মানবিক এই উদ্যোগকে স্বাগত জানান।
কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার, সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এ সময় ইউএনও খায়রুন্নাহার জানান, শীতার্ত কেউ যেন কষ্ট না পায়, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং কার্যক্রমটি পর্যায়ক্রমে চলবে।
