রিয়াজের মৃত্যুর খবরে যা বললেন স্ত্রী তিনা

রিয়াজের মৃত্যুর খবর যা বললেন স্ত্রী তিনা

চিত্রনায়ক রিয়াজ আহমেদের মৃত্যুর গুঞ্জনে দুই দিন ধরেই এক ধরনের ধুম্রজাল তৈরি হয়েছিল। বিষয়টি ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয় উদ্বেগ ও বিভ্রান্তি। তবে এ নিয়ে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়নি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকেও জানানো হয়েছে, তারা এ ধরনের কোনো তথ্য পাননি।

তবে বুধবার (২৪ ডিসেম্বর) রাতে  রিয়াজের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, এই অভিনেতা জীবিত আছেন এবং সুস্থ রয়েছেন। রিয়াজের স্ত্রী তিনা বলেন, ‘এ ধরনের খবর একেবারেই সত্য নয়। যেখানেই আছে, ভালো আছে।’

শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিতে বেশ সক্রিয় ছিলেন রিয়াজ। বিভিন্ন সময় দলীয় প্রচারণায় অংশ নিতে দেখা গেছে তাঁকে। চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে দেওয়া তাঁর বক্তব্যও একাধিকবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল।

গত বছরের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর থেকেই রিয়াজ আত্মগোপনে রয়েছেন বলে আলোচনা রয়েছে। তার বর্তমান অবস্থান সম্পর্কে চলচ্চিত্র শিল্পী সমিতির কেউই নিশ্চিত নন। কেউ বলছেন তিনি ভারতে রয়েছেন, আবার কারো মতে তিনি দেশেই আছেন, তবে লোকচক্ষুর আড়ালে। এদিকে অভিনেতার ব্যবহৃত মোবাইল নম্বরটিও দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০১:৪৮ পিএম

×
সর্বশেষ সর্বাধিক পঠিত