তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন সোহেল তাজ

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০২:৪৮ পিএম

দীর্ঘ প্রায় দেড় যুগের প্রবাসজীবন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনে অনেকেই তাকে স্বাগত জানিয়েছেন। স্বাগত জানিয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

তিনি আজ দুপুরে নিজের ফেসবুকে একটি ফটোকার্ড শেয়ার করে লেখেন, ‘আবার স্বাগতম! বাংলাদেশ আপনার কাছ থেকে ব্যতিক্রমী নেতৃত্ব প্রত্যাশা করে।’

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তিনি সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর তিনি যাত্রা করেছেন ৩০০ ফিট উদ্দেশে। সেখান থেকে তার মা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত