বড়দিনে পুতিনের মৃত্যু চাইলেন জেলেনস্কি!

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৭:১২ পিএম

বড়দিনের উইশে রুশ প্রেসিডেন্ট দিমির পুতিনের মৃত্যুকামনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি—এমন একটি ইঙ্গিত পাওয়া গেছে।

বড়দিনের আগের রাতে (ক্রিসমাস ইভ) এক্সে (আগের টুইটার) পোস্ট করা একটি ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘রাশিয়া যত কষ্টই চাপিয়ে দিক না কেন, তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো দখল বা ধ্বংস করতে সক্ষম নয়। সেগুলো হলো আমাদের ইউক্রেনীয় হৃদয়, একে অপরের প্রতি আমাদের বিশ্বাস এবং আমাদের ঐক্য।’

পুতিনের নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘আজ আমরা সবাই একটি স্বপ্ন ভাগ করে নিচ্ছি। আর সবার জন্য আমাদের একটি কামনাই আছে—সে যেন ধ্বংস হয়।টা প্রত্যেকে মনে মনে এমনটাই চেয়ে থাকে।’

এরপর তিনি ইউক্রেনে শান্তির প্রসঙ্গে কথা বলেন এবং বলেন, ‘কিন্তু যখন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তখন অবশ্যই আমরা আরও বড় কিছু চাই। আমরা ইউক্রেনের জন্য শান্তি চাই। আমরা এর জন্য লড়াই করি, এর জন্য প্রার্থনা করি, এবং আমরা এটি পাওয়ার যোগ্য।’

জেলেনস্কির এই বড়দিনের কামনা আসে এমন এক সময়, যখন মঙ্গলবার রাশিয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে ইউক্রেনে অন্তত তিনজনকে হত্যা করেছে এবং ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট সৃষ্টি করেছে।

ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, ‘বড়দিনের প্রাক্কালে রাশিয়ানরা আবারও দেখিয়েছে তারা আসলে কারা। ব্যাপক গোলাবর্ষণ, শত শত শাহেদ ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, কিনঝাল হামলা—সবকিছুই ব্যবহার করা হয়েছে। এটাই ঈশ্বরহীনদের আঘাত।’

ইউক্রেনীয় নেতা সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে যুদ্ধ শেষ করার জন্য প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনার বিস্তারিতও তুলে ধরেন। তিনি বলেন, এই পরিকল্পনার অংশ হিসেবে ইউক্রেন দেশের পূর্বাঞ্চলের শিল্পসমৃদ্ধ কেন্দ্র থেকে সেনা প্রত্যাহার করবে। তবে তিনি স্পষ্ট করেন, এটি তখনই সম্ভব হবে, যদি মস্কোও সেনা সরিয়ে নেয় এবং ওই এলাকা আন্তর্জাতিক বাহিনীর তত্ত্বাবধানে একটি নিরস্ত্রীকৃত অঞ্চল হিসেবে গড়ে তোলা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত