প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন হিসাব সহকারী পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণবশত আজ শুক্রবার অনুষ্ঠিতব্য এ পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
শুক্রবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্থগিত করা পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে বলে জানানো হয়েছে।
এ বিষয়ে পরীক্ষার্থীদের পরবর্তী নির্দেশনার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ও বিজ্ঞপ্তি অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।