ইমন-আফিফের বিস্ফোরক ব্যাটিংয়ে সিলেটের রান পাহাড়

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৫ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচেই দেখা গেল রানের জোয়ার। পারভেজ হোসেন ইমনের ঝড়ো ফিফটি আর আফিফ হোসেন ধ্রুবর দারুণ ব্যাটিংয়ে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ৫ উইকেটে ১৯০ রানের পাহাড় গড়েছে সিলেট।

আজ শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে সিলেট। স্বাগতিকদের ভালো শুরু এনে দেন ১৫ বলে ২৮ রান করা সাইম আইয়ুব এবং ৩৪ বলে ৪১ রান করা রনি তালুকদার। তাদের তৈরি ভিতের ওপর দাঁড়িয়ে প্রতিপক্ষকে কচুকাটা করেন পারভেজ ইমন। মাত্র ২৮ বলে তুলে নেন ফিফটি। ইনিংস শেষে অপরাজিত থাকেন ৩৩ বলে ৪ বাউন্ডারি এবং ৫ ছক্কায় ৬৫ রানে। তার স্ট্রাইকরেট ১৯৬.৯৬। ছবি: মোশারফ ভুবন

চতুর্থ উইকেটে ইমনের সঙ্গে ৪১ বলে ৮৬ রানের জুটি বাঁধেন আফিফ হোসেন ধ্রুব। শেষ ওভারের পঞ্চম বলে আফিফ রান-আউট হলে এই জুটি ভাঙে। আউট হওয়ার আগে আফিফ খেলেন ৩৩ বলে ৪ বাউন্ডারি এবং এক ওভার বাউন্ডারিতে ৩৩ রানের কার্যকর ইনিংস। তানজিম সাকিবের করা শেষ বলেও সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস (০) আউট হয়ে যান। রাজশাহীর নেপালি লেগ স্পিনার সন্দ্বীপ লামিচানে ৩৮ রানে নিয়েছেন ২ উইকেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত