চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারার আলোচিত চেয়ারম্যান মো. লেয়াকত আলী আগামী রবিবার (২৮ ডিসেম্বর) চেয়ারম্যানের দায়িত্ব থেকে পদত্যাগ করবেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘোষণা দেন তিনি। এছাড়া এলাকাবাসীকে শনিবারের মধ্যে প্রয়োজনীয় কাগজ পত্রে সই দরকার হলে পরিষদে চলে আসার আহ্বান জানান।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিতে এ পদত্যাগ করছেন বলে সুত্রে জানা যায়। ইতিমধ্যে নিজের এডভোকেটের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করার বিষয়টি নিশ্চিত করেন চেয়ারম্যান মো. লেয়াকত আলী। তিনি বলেন, আগামী রবিবার নতুবা সোমবার মনোনয়ন ফরম জমা দেবেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।
উল্লেখ্য, এক সময়ের ছাত্রদলের রাজনীতি থেকে গড়া উঠা মো. লেয়াকত আলী বিগত দিনে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কসহ বিভিন্ন গুরুপ্তপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০০৩ সাল থেকে ২০০৮ সাল এবং ২০১৭ সাল থেকে ২০২২ সাল গন্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালনকালে ২০২২ সালে রাষ্ট্রদ্রোহীর মামলার কারণে চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দিলে সে পদ ২০২৫ সালে হাইকোর্টের রায়ের মাধ্যমে ফিরে পেয়ে বর্তমানে দায়িত্ব পালন করছিল।
চেয়ারম্যান মো: লেয়াকত আলীর বিরুদ্ধে রাজনৈতিক, রাষ্ট্রদ্রোহ ও দুদকের বেশ কয়েকটি মামলা থাকলেও অধিকাংশ মামলা নিষ্পত্তি হয়েছে বলে সুত্রে জানা যায়। এদিকে বর্তমানে জাতীয় সংসদ নির্বাচনে দলের পক্ষে মনোনয়ন না পেয়ে মজলুম বিএনপির ব্যানারে প্রচার প্রচারণা এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে সংসদ নির্বাচনে অংশ নিতে আগামী রবিবার (২৮ ডিসেম্বর) চেয়ারম্যানের দায়িত্ব থেকে পদত্যাগ করবেন।