শনিবার খোলা রয়েছে সব ব্যাংক

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ০১:০৫ পিএম

সাপ্তাহিক ছুটির দিন হলেও শনিবার (২৭ ডিসেম্বর) সারা দেশে ব্যাংক খোলা রয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এবিষয়ে গত ২৪ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের জামানত ও ভোটার তালিকার সিডি কেনার অর্থ ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার অথবা ট্রেজারি চালানের মাধ্যমে জমার সুবিধার্থে শনিবার তফসিলি ব্যাংকের সব শাখা খোলা থাকবে।

এর আগে ২৫ ডিসেম্বর বড় দিন উপলক্ষে ছুটি ছাড়াও ২৬ ও ২৭ ডিসেম্বর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। তাই টানা তিন দিনের ছুটিতে ব্যাংক বন্ধের কারণে প্রার্থীদের মনোনয়নপত্র জমার ক্ষেত্রে জটিলতার কথা তুলে ধরে শনিবার ব্যাংক খোলা রাখতে কেন্দ্রীয় ব্যাংককে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত