হামাসকে অর্থায়নের অভিযোগে ইতালিতে নয়জন গ্রেপ্তার

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ০২:১১ পিএম

ফিলিস্তিনি গোষ্ঠী হামাসকে দাতব্য সংস্থার মাধ্যমে অর্থ পাচার করার সন্দেহে নয়জনকে গ্রেপ্তার করেছে ইতালিয়ান পুলিশ। শনিবার (২৭ ডিসেম্বর)  দেশটির জেনোয়া শহরের অ্যান্টি-মাফিয়া ও অ্যান্টি-টেরোরিজম ইউনিটের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউটররা। 

গ্রেপ্তারদের বিরুদ্ধে অভিযোগ, তারা হামাসের সদস্য এবং অর্থ পাচারকারী হিসেবে কাজ করেছেন। ইউরোপীয় ইউনিয়ন হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। প্রসিকিউটরদের মতে, গত দুই বছরে মানবিক সহায়তার উদ্দেশ্যে সংগৃহীত প্রায় ৭ মিলিয়ন ইউরো (৮.২৪ মিলিয়ন ডলার) অর্থ সন্দেহভাজনভাবে হামাস-সংযুক্ত সংস্থায় স্থানান্তর করা হয়েছে। পুলিশ এ ঘটনায় ৮ মিলিয়ন ইউরোর বেশি  সম্পদও জব্দ করেছে।

সন্দেহজনক আর্থিক লেনদেন চিহ্নিত হওয়ার পর অভিযানটি শুরু হয়েছিল এবং পরবর্তীতে ডাচ ও অন্যান্য ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সমন্বয় করে ইউরোপীয় বিচার সংস্থা ইউরোজাস্টের মাধ্যমে অভিযান বিস্তৃত হয়। ইতালিয়ার প্রধানমন্ত্রী জিওর্গিয়া মেলোনি প্রশংসা করে বলেন, এটি অত্যন্ত জটিল ও গুরুত্বপূর্ণ অভিযান এবং এর হাত ধরে তথাকথিত চ্যারিটি সংস্থার মাধ্যমে হামাসকে অর্থায়ন করার ঘটনা সামনে এসেছে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত