মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়ন জমা দিলেন সিপিবির প্রার্থী

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৯ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী শ.ম. কামাল হোসেন। 

রবিবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সিপিবির সাবেক সভাপতি কমরেড হামিদা খাতুন, কমরেড আলী নাসিম, কমরেড নাসিরুদ্দিন নাসু, কমরেড নাজমা আক্তার ময়না, মাহমুদুল হাসান নীরব, ফারুক আহমেদ ঢালী, আনোয়ার হোসেন, আঃ আজিজ, সাইফুল ইসলাম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত