বগুড়ায় ট্রেনের ধাক্কায় মা-ছেলে নিহত

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৫:২৪ পিএম

বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় মা ও ছেলে নিহত হয়েছেন। রবিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সোনাতলা পৌর এলাকার ছয়ঘরিয়া পাড়ায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের দোয়াইল এলাকার রনি বেগম (৩০) ও তার ছেলে আরাফাত (৮)।

সোনাতলা থানা উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, সকালে রনি বেগম তার আট বছরের ছেলে আরাফাতকে নিয়ে রেললাইন ধরে সোনাতলার দিকে আসছিলেন। এসময় তাদের দুজনকে রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয় এক ব্যক্তি সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। তিনি ব্যর্থ হলে সান্তাহার থেকে লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হন। এসময় ওই ব্যক্তি আহত হন।

এসআই জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই গৃহবধূ তার ছেলেকে নিয়ে আত্মহত্যা করেছেন। মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত করছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত