গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন (গাকৃবিশিস) ২০২৬-এ সভাপতি নির্বাচিত হয়েছেন কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম।
এ নির্বাচনের মাধ্যমে গাকৃবির ইতিহাসে প্রথম নারী সভাপতি হিসেবে প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী নির্বাচিত হলেন। রবিবার সকালে প্রধান নির্বাচন কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা প্রফেসর ড. মো. শামীম হোসেন নোমান এ নির্বাচনী ফলাফল ঘোষণা করেন।
নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি প্রফেসর ড. মো. মিজানুর রহমান এবং প্রফেসর ড. মো. মনজুরুল হক। কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউদ্দিন কামাল। যুগ্ম সম্পাদক প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন এবং প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান, সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. শেখ শামীম হাসান, দপ্তর সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সহকারী অধ্যাপক মো. মনিরুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল আলম, গবেষণা সম্পাদক সহকারী অধ্যাপক ড. মো. ফরহাদুর রহমান নির্বাচিত হয়েছেন।
এ ছাড়াও সদস্যপদে নির্বাচিত হয়েছেন প্রফেসর ড. মো. আবু আশরাফ খান, প্রফেসর ড. মো. আশরাফুল হক, প্রফেসর ড. মো. আহসানুল হক, প্রফেসর ড. মো. মসিউল ইসলাম এবং প্রফেসর ড. কাজী তামীম রহমান।
