ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৬:১২ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার ( ২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার একরামপুর গ্রামের ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করে নৌ-পুলিশ।

কলাগাছিয়া বন্দর নৌ-পুলিশ পরিদর্শক সাহলে আহম্মদ পাঠান জানান, ব্রহ্মপুত্র নদে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে ৫ থেকে ৬ দিনের আগে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও নিহতের পরিচয় পাওয়া গেলে বিস্তারিত বলা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত