ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়ে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য তারেক রহমান ও খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দলীয় প্রতীক ধানের শীষে ভোট চেয়েছেন তিনি।
সোমবার (২৯ ডিসেম্বর) ঠাকুরগাঁও রিটার্নিং কর্মকর্তা ইশরাত জাহানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এসময় বিএনপির মহাসচিব বলেন, দীর্ঘদিন পরে আমরা ভোটাধিকার ফিরে পেয়েছি। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। এ নির্বাচন বিএনপির পক্ষ থেকে আমাকে ঠাকুরগাঁও-১ আসন থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। এজন্য বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ তারা আবারও আমাকে এ আসন থেকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন।
আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে মির্জা ফকরুল বলেন, এখানে আমি মনোনীত হয়ে জনগণের কাজ করার একটা সুযোগ পেয়েছি। যদি আমরা সুযোগ পাই, জনগণের ভালোবাসায় যদি নির্বাচিত হতে পারি তবে এই অঞ্চলের সামাজিক পরিবেশ-শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন,আর্থ সামাজিক ব্যবস্থাকে উন্নত ও অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি করার জন্য সুযোগ চান।
এলাকার জনগণের কাছে আবেদন ও অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনারা আগে আমাকে যেভাবে সমর্থন দিয়েছেন দয়া করে এখনও সেইভাবে সমর্থন দিয়ে আমাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে সাহায্য করবেন। এসময় তিনি সবার কাছে দোয়া চান।
এদিকে, একই আসনের জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোননপত্র জমা দেন।
‘কুরআন-সুন্নাহর বাইরে কোনো আইন করা হবে না’