অ্যাপলের সুবর্ণ জয়ন্তীতে আসছে নতুন প্রযুক্তি

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৪:২৭ পিএম

২০২৬ সালের ১ এপ্রিল অ্যাপল পঞ্চাশ বছর পূর্ণ করবে। সুবর্ণ জয়ন্তীতে প্রতিষ্ঠানটি তার ইতিহাসকে স্মরণ করবে নতুন পণ্য ও প্রযুক্তির মাধ্যমে।

এর মাধ্যমে নতুন বছর গ্রাহকদের জন্য অপেক্ষা করছে নতুন মোবাইল, কম্পিউটার ও ট্যাবলেট। আলোচনার কেন্দ্রবিন্দু হতে পারে নতুন মোবাইল ফোল্ড, উন্নত ডিসপ্লে সমৃদ্ধ কম্পিউটার ও শক্তিশালী চিপ সমৃদ্ধ ডিভাইস। এছাড়া সম্ভাবনা রয়েছে কম খরচের মডেলও, যেমন সাশ্রয়ী মোবাইল সিরিজ এবং কম্পিউটার যা মোবাইল চিপ দ্বারা চালিত।

স্মার্ট হোম ও স্বাস্থ্যসেবা

শুধু হার্ডওয়্যার নয়, প্রতিষ্ঠানটি নতুন স্মার্ট হোম প্রদর্শনী, স্মার্ট চশমা ও কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নিরাপত্তা ক্যামেরার পরিকল্পনা করছে। স্বাস্থ্যসেবা ক্ষেত্রেও নতুন সুবিধা আসছে, যা ব্যবহারকারীর পকেটে প্রাথমিক স্বাস্থ্যসেবা দিতে সক্ষম।

সফটওয়্যার ও এআই সহকারী

সফটওয়্যারের দিক থেকেও বড় অগ্রগতি দেখা যাবে। আরও এআই সহকারী, প্রাসঙ্গিক বুদ্ধিমত্তা এবং উন্নত প্রযুক্তি সমর্থন যুক্ত হবে। বছরের শেষ দিকে আসবে শক্তিশালী চিপযুক্ত কম্পিউটার, যা শিল্পে নতুন মান স্থাপন করবে। এছাড়া নতুন ট্যাবলেট, কম্পিউটার আপডেট ও স্টুডিও কম্পিউটারও আসতে পারে। নতুন স্মার্ট মনিটরও বাজারে আসার সম্ভাবনা রয়েছে। নতুন অপারেটিং ব্যবস্থা এবং নতুন প্রিমিয়াম মোবাইলও ২০২৬ সালে আসবে।

২০২৬ সালের সংক্ষিপ্ত তালিকায় অ্যাপল তার প্রধান পণ্য যেমন ট্যাবলেট, কানের ডিভাইস, হাতের ঘড়ি, মোবাইল ও পোর্টেবল কম্পিউটারকে আরও শক্তিশালী করবে বলে উল্লেখ করে। একই সঙ্গে নতুন পণ্য ও প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যতের বাজারের দিকে পদক্ষেপ রাখবে।

১৯৭৬ সালের ১ প্রিল স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক ও রোনাল্ড ওয়েন অ্যাপল কোম্পানি প্রতিষ্ঠা করেন। আর ওই দিনেই প্রথম কম্পিউটার চালু করা। এরপর থেকে প্রতিষ্ঠানটি প্রযুক্তি পণ্যতে বিশ্বের শীর্ষ স্থান করে নেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত