আমার স্বরাষ্ট্র উপ‌দেষ্টা হওয়ার বিষয়‌টি গুজব: খলিলুর রহমান

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৩ পিএম

স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দা‌য়িত্ব পাওয়ার বিষয়‌টি গুজব বলে জানিয়েছেন নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবাবে খলিলুর রহমান ব‌লেন, আমার স্বরাষ্ট্র উপ‌দেষ্টা হওয়ার বিষয়‌টি পুরোপুরি গুজব।

সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর পর বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর স্থলে বর্তমান নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে দায়িত্ব দেওয়া হতে পারে ব‌লে দে‌শের কিছু গণমাধ্যম সংবাদ প্রকাশ ক‌রে। এ নিয়ে সারা দেশে আলোচনা শুরু হয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান হচ্ছেন। তবে সোমবার তিনি সেই দাবি নাকচ করে দিলেন।

তবে স্বরাষ্ট্র উপ‌দেষ্টা প‌রিবর্ত‌নের আলোচনার ম‌ধ্যেই গত ২৫ ডিসেম্বর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বকস চৌধুরী পদত্যাগ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত