ফেনীতে ৩টি আসনে ৩৫টি মনোনয়নপত্র জমা 

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৬ পিএম

ফেনীতে তিনটি আসনে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। আজ সোমবার বিকাল ৫টা পর্যন্ত ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং  অফিসারের কার্যালয়ে ৩৫টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়। ফেনী -১ এ ১০টি , ফেনী -২ এ ১৪টি , ফেনী -৩ এ ১১টি মনোনয়নপত্র দাখিল করা হয়।

ফেনী-১ নির্বাচনী আসনে যারা মনোনয়নপত্র দাখিল করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পি) থেকে বেগম খালেদা জিয়া ও মুন্সি রফিকুল আলম, এস এম কামাল উদ্দিন- বাংলাদেশ জামায়াতে ইসলামী, কাজী গোলাম কিবরিয়া- ইসলামি আন্দোলন বাংলাদেশ, মাহবুব মোর্শেদ মজুমদার, বাংলাদেশ মুসলিম লীগ, নিজাম উদ্দিন ভূঞা-স্বতন্ত্র, মোহাম্মদ নাজমুল আলম-বাংলাদেশ খেলাফত মজলিশ (আল্লামা মামুনুল হক), মোতাহের হোসেন চৌধুরী-জাতীয় পাটি, আনোয়ার উল্যাহ ভুঞা-বাংলাদেশ খেলাফত আন্দোলন, মো. ফিরোজ উদ্দিন চৌধুরী-বাংলাদেশ কংগ্রেস থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন।

ফেনী-২ আসনে মনোনয়নপত্র দাখিল করেন, জয়নাল আবদিন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পি), সামসুদ্দিন মজুমদার- জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, মোহাম্মদ একরামুল হক ভূঞা-ইসলামি আন্দোলন বাংলাদেশ, মোস্তাফিজুর রহমান -খেলাফত মজলিশ, মো. হারুনুর রশিদ ভুঞা- বাংলাদেশ খেলাফত মজলিশ, মো. এয়াকুব নবী ভূঞা- স্বতন্ত্র, মো. ইসমাইল- স্বতন্ত্র, জসিম উদ্দীন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) বাসদ, মোহাম্মদ মজিবুর রহমান- আমার বাংলাদেশ পার্টি (এবি পাটি), মো. তারেকুল ইসলাম ভুঞা- গণঅধিকার পরিষদ, মোহাম্মদ আবুল হোসেন-বাংলাদেশ খেলাফত আন্দোলন, সাইফুল করিম মজুমদার, আম জনতার দল, এস এম হুমায়ুন কবির পাটওয়ারী-স্বতন্ত্র, তাহেরুল ইসলাম- ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনয়নপত্র দাখিল করেন।

ফেনী- ৩ আসনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পি) থেকে আবদুল আউয়াল মিন্টু, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মোহাম্মদ ফখরুদ্দিন, ইসলামি আন্দোলন বাংলাদেশ থেকে মো. মাহবুবুল হক রিপন, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মো: সাইফ উদ্দিন, খেলাফত মজলিশ থেকে মোহাম্মদ আলী, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ থেকে মো: হাসান আহমদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) থেকে আবদুল মালেক, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ থেকে মো. আবু নাছের, জাতীয় পাটি থেকে মো. আবু সুফিয়ান, স্বতন্ত্র থেকে খালেদ মাহমুদ, বাংলাদেশ খেলাফত আন্দোলন থেকে মোহাম্মদ খালেকুজ্জামান পাটোয়ারী মনোনয়নপত্র দাখিল করেছেন।

ফেনীতে মোট মনোনয়নপত্র সংগ্রহ হয়েছিল ৪৮টি।
 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত