সালাহকে বিশ্রামে রেখে গোলশূন্য ড্র করল মিশর

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:২৭ এএম

আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন গ্রুপ ‘বি’-এর শেষ ম্যাচে মিসর ও অ্যাঙ্গোলা ০-০ গোলে ড্র করেছে। আগেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া মিসর এই ম্যাচে লিভারপুল ফরোয়ার্ড মোহামেদ সালাহ ও ম্যানচেস্টার সিটির ওমর মারমুশকে পুরো ম্যাচই বেঞ্চে বসিয়ে রাখে। ফলে আক্রমণে ধার কম ছিল ফারাওদের।

মরক্কোর আগাদিরে অনুষ্ঠিত ম্যাচে মিসর পুরোপুরি পরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামে। চাপমুক্ত অবস্থায় খেললেও গোল করার মতো কার্যকর আক্রমণ গড়ে তুলতে পারেনি সাতবারের আফ্রিকান চ্যাম্পিয়নরা। অন্যদিকে অ্যাঙ্গোলার জন্য ম্যাচটি ছিল ‘ডু অর ডাই’। জিতলে নক-আউটে যাওয়ার সম্ভাবনা বাড়ত, কিন্তু ড্র হওয়ায় ২ পয়েন্ট নিয়েই তাদের অপেক্ষায় থাকতে হচ্ছে।

ম্যাচের দ্বিতীয়ার্ধে অ্যাঙ্গোলার উইঙ্গার ফ্রেডির জোরালো শট পোস্টে লেগে ফিরে আসে। বিরতির পর বদলি হিসেবে নামা মিসরের জিজোর শট গোলরক্ষক হুগো মার্কেসের আঙুল ছুঁয়ে বেরিয়ে যায়। শেষ দিকে অ্যাঙ্গোলার এম’বালা এনজোলা সাইড নেটিংয়ে বল মারেন, আর মিসরের হামদি ফাথির শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ২-১ গোলে জয়ে সালাহ ও মারমুশ দুজনই গোল করেছিলেন। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সালাহর পেনাল্টিতে ১-০ ব্যবধানে জিতে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে মিসর।

এই ড্রয়ের ফলে মিসর চার পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন হিসেবে শেষ করল এবং আগামী সোমবার আগাদিরেই গ্রুপ ‘এ’, ‘সি’ বা ‘ডি’-র কোনো তৃতীয়-স্থানধারী দলের মুখোমুখি হবে। প্রতিপক্ষ নির্ধারিত হবে গ্রুপ পর্ব শেষ হওয়ার পর বুধবার।

একই সময়ে গ্রুপের অন্য ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৩-২ গোলে জিম্বাবুয়েকে হারিয়ে চার পয়েন্ট নিয়ে সরাসরি নকআউটে উঠেছে। অ্যাঙ্গোলা দুই পয়েন্ট নিয়ে অনিশ্চয়তায় পড়েছে, কারণ ২০১৯ সালে আফকন ২৪ দলে সম্প্রসারিত হওয়ার পর থেকে তিন পয়েন্টের কম নিয়ে কোনো তৃতীয়-স্থানধারী দল শেষ ষোলোয় উঠতে পারেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত