২০২৫ সালের বর্ষসেরা দলে নেই ব্রাজিল-আর্জেন্টিনার কেউ!

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০১:৪৫ পিএম

২০২৫ সালের বিশ্ব সেরা একাদশ ঘোষণা করেছে আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান সংস্থা (আইএফএফএইচএস)। বিস্ময়করভাবে এই তালিকায় জায়গা হয়নি ব্রাজিল ও আর্জেন্টিনার কোনো ফুটবলারের! অন্যদিকে চ্যাম্পিয়নস লিগ জয়ী পিএসজির পাঁচ ফুটবলার স্থান পেয়েছেন একাদশে।

দেশের হিসাবে এ বছরের আইএফএফএইচএস একাদশে জায়গা পেয়েছে—ইতালি, মরক্কো, ইকুয়েডর, পর্তুগাল, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও নরওয়ে। ফ্রান্স, স্পেন ও পর্তুগালের দুজন করে খেলোয়াড় জায়গা পেয়েছেন একাদশে।

২০১৭ সাল থেকে বছরের সেরা একাদশ প্রকাশ করে আসছে ফুটবলের ইতিহাস ও পরিসংখ্যান সংরক্ষণকারী এই সংস্থা। ২০২৩ পর্যন্ত লিওনেল মেসি একাই এই তালিকায় আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেছেন। গত বছর বর্ষসেরা দলে ছিলেন এমিলিয়ানো মার্তিনেজ। এবার কেউ নেই।

অন্যদিকে ব্রাজিলের গ্যাব্রিয়েল মাগালহেস, ভিনি জুনিয়র এবং রাফিনহা এই একাদশে থাকার দাবিদার ছিলেন বলে মনে করা হচ্ছে। ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনার দুজন করে খেলোয়াড় পেয়েছে, আর বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদ এক একজন খেলোয়াড় দিয়ে তালিকায় স্থান পেয়েছে।

আইএফএফএইচএসের ২০২৫ সালের বিশ্ব একাদশ:

গোলরক্ষক: জিয়ানলুইজি দোন্নারুমা (ম্যানচেস্টার সিটি)

ডিফেন্ডার: নুনো মেন্ডেস (পিএসজি), উইলিয়ান প্যাচো (পিএসজি), আশরাফ হাকিমি (পিএসজি)

মিডফিল্ডার: ভিতিনহা (পিএসজি), পেদ্রি (বার্সেলোনা), লামিনে ইয়ামাল (বার্সেলোনা)

ফরোয়ার্ড: কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ), আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি), হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ), উসমান দেম্বেলে (পিএসজি)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত