আমির খানকে প্রাণনাশের হুমকি 

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০২:৫২ পিএম

বলিউড অভিনেতা ও প্রযোজক আমির খানের মতো একজন মেগাস্টারকে শুধু অভিনয়ের জন্যই নয়, তার সামাজিক ও ব্যক্তিগত মতাদর্শের কারণেও বহুবার বিতর্কের মুখে পড়তে হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমিরের ভাগ্নে অর্থাৎ অভিনেতা ইমরান খান ফাঁস করেছেন এক চাঞ্চল্যকর তথ্য। 

তিনি জানান, কোনো ছবির জন্য নয়, বরং জনপ্রিয় টিভি শো 'সত্যমেব জয়তে' সঞ্চালনা করার সময় খুনের হুমকি দেওয়া হয়েছিল আমিরকে। ইমরান খান এক সাক্ষাৎকারে জানান, ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে সম্প্রচারিত এই অনুষ্ঠানটি দেশের নানা সামাজিক সমস্যা তুলে ধরেছিল। 

বিশেষ করে যখন আমিরের এই শো-তে 'কন্যা ভ্রূণ হত্যা'র মতো স্পর্শকাতর বিষয় নিয়ে পর্ব প্রচারিত হয়, তখন একদল মানুষ অত্যন্ত ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আমিরকে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত