কুমিল্লার মুরাদনগর প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংবাদিক মনির হোসেন খান মারা গেছেন। তার বয়স ৬০ বছর। মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোমবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সাংবাদিক মনির হোসেন খানের ভাগিনা আরিফ গাজি জানান, সোমবার রাত ৩টার দিকে মামা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে উনাকে দ্রুত মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই তিনি আমাদের ছেড়ে চলে যান।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ উপজেলার বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।