চট্টগ্রামের পটিয়ায় পুলিশের ডেভিলহান্ট ফেজ-২ এর বিশেষ অভিযান চালিয়ে সফিউল বশর নামে এক শ্রমিকলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে উপজেলার চাপড়া কান্তিরহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সফিউল বশর (৩৮) কোলাগাঁও ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের শ্রমিক লীগ সদস্য ও উপজেলার চাপড়া মোহাম্মদনগরের বাসিন্দা।
পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎসা যশ চাকমা জানান,কোলাগাঁও ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য সফিউল বশরকে গ্রেপ্তার করা হয়। তাকে পটিয়া থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।