খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের গভীর শোক

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৫ পিএম

বিএনপি চেয়ারপারসন ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

নোয়াব সভাপতি এ কে আজাদ এক বিবৃতিতে বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তার সংগ্রাম সব গোষ্ঠী ও মতের ঊর্ধ্বে। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার ও দলের প্রতি গভীর সমবেদনা জানাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত