রুমিন ফারহানার কত সম্পদ, জানা গেল হলফনামায়

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৯:১৭ পিএম

বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত রুমিন ফারহানা হলফনামায় তার সম্পত্তির বিবরণ দিয়েছেন। হলফনামায় দেখা যায়, ধানমন্ডিতে তার ৫ কাঠা জমি এবং ৫টি ফ্ল্যাট রয়েছে। এ ছাড়া তার হাতে রয়েছে নগদ ৩২ লাখ টাকা।

রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসন থেকে ভোটে লড়বেন। গত সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে সরাইল উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

দাখিল করা হলফনামায় দেখা গেছে, রুমিন ফারহানার নামে ল্যাবরেটরি রোড ধানমন্ডিতে ৫ কাঠা জমি এবং পাঁচটি ফ্ল্যাট আছে। এগুলো পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। এজন্য মূল্য দেওয়া হয়নি। এ ছাড়া পুরানা পল্টনে ১ হাজার ২৫৮ দশমিক ৮৮৪ বর্গফুটের একটি স্পেস আছে, যার দাম উল্লেখ করা হয়েছে ৬৫ লাখ টাকা। বর্তমানে পেশা হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট উল্লেখ করেছেন। তার হাতে নগদ আছে ৩২ লাখ ১৪ হাজার ১৭৩ টাকা। হাতে কোনও বিদেশি মুদ্রা নেই। পাশাপাশি ব্যাংকে জমাকৃত কোনও টাকা নেই। বন্ড, ঋণপত্রে স্টক এক্সচেঞ্জে কোনও বিনিয়োগ নেই। নিজের নামে কোনও যানবাহন নেই। তবে হাতে ১০ ভরি স্বর্ণালকার আছে।

২০২৫-২৬ অর্থবছরে জমা দেওয়া আয়কর রিটার্নে দেখানো আয়ের পরিমাণ ৯৭ লাখ ১৪ হাজার ১৭৩ টাকা। রুমিন ফারহানার নামে চারটি ফৌজদারি মামলা ছিল সবগুলো নিষ্পত্তি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত