ময়মনসিংহে গাঁজাসহ গ্রেপ্তার ২

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ০১:৪৪ পিএম

ময়মনসিংহে র‌্যাব-১৪ এর একটি দল ১১ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ জানুয়ারি রাত ২টার দিকে ময়মনসিংহ নগরীর রহমতপুর বাইপাস সংলগ্ন ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে চেকপোস্ট স্থাপন করে র‌্যাব। 

চেকপোস্টে একটি নোহা মাইক্রোবাস তল্লাশি করে, গাড়িতে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা হবিগঞ্জ জেলার চুনারুঘাট এলাকার আব্দুল মালেক (৪২) ও গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার মোহন মৃধাকে (৩২) গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ বিশ হাজার টাকা। গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাদের ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত