সাইবার নিরাপত্তা জোরদারে এনবিআরের এসওসি চালু

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ১২:২৬ পিএম

সাইবার নিরাপত্তা জোরদারে সিকিউরিটি অপারেশনস সেন্টার (এসওসি) চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রবিবার (৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এনবিআর এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সির জারি করা সাইবার নিরাপত্তা নীতিমালা ও কমপ্লায়েন্স বাস্তবায়নের অংশ হিসেবে এসাইকুডা অবকাঠামো এবং সংবেদনশীল তথ্যসম্পদের নিরাপত্তা জোরদার ও ঝুঁকি হ্রাসের লক্ষ্যে এনবিআরে সিকিউরিটি অপারেশনস সেন্টার স্থাপন করা হয়েছে। ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের রাজস্ব ভবনে নতুনভাবে স্থাপিত ওই অপারেশন সেন্টার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান মো.আবদুর রহমান খান।

এসওসির মাধ্যমে বাংলাদেশ কাস্টমসের সাইবার স্পেসে সম্ভাব্য অভ্যন্তরীণ ও বহিরাগত সাইবার আক্রমণ, ঝুঁকি, সন্দেহজনক কার্যক্রম এবং অন্যান্য সাইবার হুমকি ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ, শনাক্তকরণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত