আড়াইহাজারে মাহফিল থেকে ফেরার পথে ইসলামী বক্তার গাড়িতে হামলায় চালিয়ে সহযোগী ও গাড়িচালককে কুপিয়ে জখম করে ডাকাত দল। রবিবার (৪ জানুয়ারি) রাতে উপজেলার কল্যান্দী মোড় এলাকায় এঘটনা ঘটে। তবে তাৎক্ষণিভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় জানায়, মাহফিল শেষ করে ব্যক্তিগত গাড়িতে ফেরার পথে কল্যান্দী মোড় এলাকায় পৌঁছালে একদল সশস্ত্র ডাকাত হঠাৎ গাড়িটির গতিরোধ করে। এ সময় ডাকাতরা গাড়িতে ভাঙচুর চালিয়ে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। পরে ধারালো অস্ত্র দিয়ে ইসলামী বক্তার নাটোর জেলার সহযোগী ও গাড়ির চালকস এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
হামলার একপর্যায়ে ডাকাত দল আহতদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।
