ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে মৃত ভোটারের স্বাক্ষর দিয়ে প্রার্থী হবার চেষ্টা করেছেন স্বতন্ত্র প্রার্থী খালেদ মাহমুদ। বিষয়টির তথ্য প্রমাণ মেলায় তার মনোনয়নপত্র বাতিল করে জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরা হক।
খালেদ মাহমুদ সোনাগাজী পৌরসভার ১নং ওয়ার্ডের বাখরিয়া গ্রামের আ. ক. ম ইসহাকের ছেলে ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সম্পাদক।
জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরা হক জানান, ১ শতাংশ ভোটারের তথ্যের ক্ষেত্রে মৃত ভোটারের সাক্ষর থাকায় খালেদ মাহমুদের মনোনয়ন বাতিল করা হয়েছে। আরো এক ভোটারকে কল দিয়ে পাওয়া যায়নি। নির্বাচনে তিনি ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) আসনে স্বতন্ত্র হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন।
খালেদ মাহমুদ বলেন, মৃত ব্যক্তি ভোটার তালিকায় থাকার কথা না। নির্বাচন কমিশন তো হালনাগাদ ভোটার তালিকা হইছে। সেখানে তো মৃত ভোটার বাদ দেওয়া হয়েছে। এখানে একই নামে একই বাড়িতে দুইজন আছে।
পোস্টাল ব্যালটে ভোট, নিবন্ধন ছাড়াল ১৪ লাখ ৪৬ হাজার