ঢাকা-আরিচা মহাসড়কে দুই প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ১

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ০৪:১৩ পিএম

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে রিপন হোসেন নামে এক কলেজছাত্র নিহত। মহাসড়কের জাগীর সেতুর ওপর রবিবার (৪ জানুয়ারি) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা আহত হয়েছেন আরও একজন।

নিহত রিপন হোসেন (২০) সাটুরিয়া উপজেলার পাড়াগ্রাম এলাকার মোশারফ হোসেনের ছেলে ও উপজেলার দরগ্রাম সরকারি ভিকু মেমোরিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

আহত চালক শাহীন সাভারের হেমায়েতপুর এলাকার আলাউদ্দিনের ছেলে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রাতের খাবার শেষে রিপন হোসেন মানিকগঞ্জ বাসস্ট্যান্ডসংলগ্ন রাজ হোটেলর সামনে থেকে একটি প্রাইভেটকারে করে বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে জাগীর সেতুতে পৌঁছালে ঢাকা থেকে আরিচাগামী অপর একটি প্রাইভেটকারের সঙ্গে তাকে বহনকারী গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় ঢাকা থেকে আরিচাগামী প্রাইভেটকারটির চালক শাহীন ওই  হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

গোলড়া হাইওয়ে থানার পরিদর্শক দেওয়ান কউসিক আহম্মেদ জানান, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত