বিশ্ববাজারে তেলের দরপতন

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ১০:৪৬ এএম

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র তুলে নিয়ে যাওয়ার জেরে বিশ্ববাজারে তেলের দামে প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হলেও বরং উল্টোটা হয়েছে। আটকের পর বিশ্ববাজারে তেলের দাম কমেছে। সোমবার (৫ জানুয়ারি) বিশ্ববাজারে তেলের দরপতন হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

গত শনিবার মধ্যরাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালিয়ে সেখান থেকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিউইয়র্কে নিয়ে যায় মার্কিন সেনারা।

বিশেষজ্ঞরা বলেছেন, ভেনেজুয়েলার তেল রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার যে সমস্যার সৃষ্টি হচ্ছে, সেটি বিশ্বের অন্যান্য জায়গার সরবরাহ থেকে খুবই সহজেই কাটিয়ে তোলা যাবে।

বিবিসি জানিয়েছে, তেলের দাম কমলেও সোনা, রূপাসহ অন্যান্য দামি ধাতবের দাম বেড়েছে। কারণ বিনিয়োগকারীরা এখন এসব ধাতুর দিকে ঝুঁকছেন। তাদের কাছে সোনা হলো সবেচেয়ে নিরাপদ। যেখানে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত