আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ৩৯ বছর বয়সী মাহমুদউল্লাহ রিয়াদ বিপিএলে দেখাচ্ছেন বুড়ো হাড়ের ভেলকি। ১ বলে ১ রান নিতে না পারার সমালোচনার জবাবে তিনি একের পর এক ক্যামিও খেলছেন। মাহমুদউল্লাহর হঠাৎ তাণ্ডবে গতকাল সিলেটে ৭ বল হাতে রেখে ৫ উইকেটের জিতে যায় রংপুর রাইডার্স। ১৯ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩০ রান করে অপরাজিত থাকেন তিনি।
রংপুরের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুলের চোখে মাহমুদউল্লাহ এখনো বাংলাদেশের সেরা ফিনিশার। ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে আশরাফুল বলেন, ‘নিলামে যখন দল করেছিলাম, আমাদের ফিনিশারের প্রয়োজন ছিল। বাংলাদেশ দলে ২০০৭ সালে অভিষেকের পর থেকে মাহমুদউল্লাহ রিয়াদ এমন অবস্থায় থেকে অনেক ম্যাচ জিতিয়েছিলেন। মাহমুদউল্লাহর চেয়ে সেরা ফিনিশার কেউ আর নেই।’
আশরাফুল আরও বলেন, ‘প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ দুর্ভাগা। নেমেছিলেন ১ বলের জন্য। গত ৩-৪ বছরের মধ্যে এখন তার ক্যারিয়ারের সেরা সময়টা। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত হাথুরুর অধীনে তার ক্যারিয়ারের সেরা সময় ছিল আমার কাছে। প্রায় ৫০ গড় ছিল। এখনো দারুণ খেলছেন। মোস্তাফিজের মতো মাহমুদউল্লাহকে পেয়ে আমরা ভাগ্যবান। মোস্তাফিজকে সরাসরি চুক্তিতে নেওয়াটা আমাদের সৌভাগ্য।’
মেসির সতীর্থ হিসেবে দেখা যেতে পারে গ্রিজমানকে
‘জাকের দুর্ভাগা, ওর সমালোচনা কম করলে ভালো হয়’