ছাত্রদল ছাত্রঅধিকার সমর্থিত অদম্য 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান' প্যানেলের ভিপি পদপ্রার্থী এ কে এম রাকিব বলেন, সকাল থেকে এখন পর্যন্ত ক্যাম্পাসের সবকিছুর ঠিকঠাক রয়েছে। আশাকরি সুষ্ঠু ভোটের মাধ্যমে আমাদের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের ফল পেতে যাচ্ছি। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠা করতে পারবো
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল থেকে উৎসব মুখর পরিবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেখানে ভোটের পরিবেশ নিয়ে কথা বলতে গিয়ে সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমি সকালে আমার ডিপার্টমেন্ট উদ্ভিদ বিজ্ঞানে ভোট দিয়েছি। আশা করি এখন যে পরিস্থিতি আছে শেষ পর্যন্ত এ পরিস্থিতিতে ভোট গ্রহন চলবে।
