অর্থ উপদেষ্টা

ভারতের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব অর্থ-বাণিজ্যে পড়বে না

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০২:২৫ পিএম

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েনের কারণে দেশের অর্থ-বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ক্রিকেটার মুস্তাফিজকে নিয়ে যেটি ঘটেছে সেটি দুঃখজনক। এমন বিষয়ের শুরুটা কিন্তু আমরা করিনি। তবে ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক টানাপড়েনের কোনো প্রভাব দেশের অর্থ-বাণিজ্যে পড়বে না।

অর্থ উপদেষ্টা মনে করেন, দুই দেশের বসেই রাজনৈতিক ঝামেলার বিষয়টির মীমাংসা করতে হবে। তিনি জানান, বর্তমান টানাপোড়েন দুদেশের রাজনৈতিক বা অর্থনৈতিক সম্পর্ক নষ্ট করবে না।

এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পৃথকীকরণ অন্তর্বর্তী সরকারের সময়েই বাস্তবায়িত হবে বলেও জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত