সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত নেতা মুশফিকুর রহমানের পরামর্শক্রমে আখাউড়া পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার বাদ আছর শহরের বাঁধন কমিউনিটি সেন্টারে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া পরিচালনা করেন উপজেলা উলামা দলের নেতা হাফেজ মাওলানা মো. রাসেল মোল্লা।
দোয়া মাহফিলে পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মো. সহিদ মিয়া মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য খন্দকার মো. বিল্লাল হোসেন।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল ফারুক বকুল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন, বিএনপি নেতা তাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোবাশ্বের আহসান এবং কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মামুন আহমেদ।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হোসেন খান সোহাগ, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি ইয়ার হোসেন শামিম, যুবদল নেতা শেখ আমজাদ হোসেন বাবু, পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি দেলোয়ার হোসেন জলিল, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আসাদিক ভূইয়া গালিবসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মন্তাজ মিয়া।