সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন। আজ মঙ্গলবার তিনি সিঙ্গাপুরের বাংলাদেশ হাইকমিশনে এসে খালেদা জিয়ার জন্য খোলা শোক বইয়ে বার্তা লিখে স্বাক্ষর করেছেন।
শোকবার্তায় তিনি সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান। বালাকৃষ্ণন উল্লেখ করেন, খালেদা জিয়ার দীর্ঘকালীন জনসেবা দেশের উন্নয়নে চিরস্মরণীয় অবদান রেখেছে।
তিনি আরও স্মরণ করেন, ২০০৫ সালে খালেদা জিয়ার সিঙ্গাপুর সফর ও দ্বিপক্ষীয় সম্পর্ক দৃঢ় করার প্রচেষ্টা দুই দেশের মধ্যে উষ্ণ বন্ধুত্ব ও সহযোগিতার ভিত্তি স্থাপন করেছিল। তিনি তার পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানান।
