নাটোরের বাগাতিপাড়া উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলার ১নং পাঁকা ইউনিয়নের চিথলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ৭নং ওয়ার্ড বিএনপি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল।
দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
এ সময় উপস্থিত ছিলেন থানা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, থানা বিএনপির সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মো. নেকবর হোসেন, ১নং পাঁকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক তবিবুর রহমান, সাবেক সম্পাদক এমদুল হক দুলু, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম সেন্টু, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুজন মাহমুদ, পাঁকা ইউনিয়ন যুবদলের সভাপতি ইমদাদ সোহেন, ইউনিয়ন সহ-সভাপতি সিদ্দিকুর রহমানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
সভায় বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশের জন্য তার অবদান এবং স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মওলানা রফিকুল ইসলাম।
