কালিয়াকৈরে ছাদ থেকে পড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৬:২৪ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে ছাদ থেকে পড়ে আলিফ ইসলাম (১১) নামে এক মাদ্রাসার  শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার সফিপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত আলিফ ইসলাম কালিয়াকৈর উপজেলার মৌচাক রতনপুর কৌছাকুড়ি এলাকার শহিদুল সাদানের ছেলে। 

এলাকাবাসী, মাদ্রাসা ও পুলিশ সূত্রে জানা গেছে, আলিফ কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার সাফিয়াতুল উম্মাহ ক্যাডেট মডেল মাদ্রাসায় তৃতীয় শ্রেণিতে পড়ে। কিন্তু বুধবার সকালে সাড়ে ৬টার দিকে সে ওই মাদ্রাসার ৭তলা ভবনের ছাদ থেকে পড়ে যায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মাদ্রাসা সংশ্লিষ্টরা বলছেন, মাদ্রাসার ৭তলা ভবনের ছাদের ওপর উঠে পাইপ বেয়ে নিচে নেমে পালানোর চেষ্টা করছিল আলিফ। এসময় সেখান থেকে পড়ে তার মৃত্যু হয়। ওই শিক্ষার্থী ভর্তির পর থেকেই কয়েকবার পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়।

এব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন জানান, ওই মাদ্রাসার ছাদ থেকে পড়ে শিশু শিক্ষার্থীর মৃত্যুর হয়েছে। খবর পেয়ে বিষয়টি তদন্ত করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত