গজারিয়া

ঘোড়ার গাড়িতে চড়ে রাজকীয় বিদায় হক মাস্টারের

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০২:০১ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় দীর্ঘ ৩৮ বছরের বর্ণাঢ্য শিক্ষক জীবনের ইতি টেনে ঘোড়ার গাড়িতে চড়ে রাজকীয় ও আবেগঘন পরিবেশে বিদায় নিলেন আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হক (হক মাস্টার)। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ৯টায় আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সম্মাননা স্মারক দেয়। পরে ফুলে সাজানো একটি ঘোড়ার গাড়িতে চড়ে সংবর্ধনা স্থান ত্যাগ করেন হক মাস্টার। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ, অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তন ছাত্র-ছাত্রীদের অনেকেই অশ্রুসজল চোখে তাদের প্রিয় শিক্ষককে বিদায় জানান।

বিদায়ী অনুভূতি প্রকাশ করে হক মাস্টার বলেন, এই বিদ্যালয় আমার দ্বিতীয় পরিবার, সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। এই বিদায় আমার জন্য যেমন গর্বের, তেমনি গভীর আবেগেরও।

সহকারী শিক্ষক মহিউদ্দিন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী, সমাজ সেবক ড.মুহাম্মদ আব্দুল মান্নান সরকার। এতে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত