সূর্য হাসির মধ্যে ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০৮:৫৭ এএম

রাজধানীতে আজ সকাল থেকে সূর্যের হাসি দেখা গেলেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। একই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

শনিবার (১০ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

বুলেটিনের বলা হয়,  সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আদ্রতা ছিল ৮৮ শতাংশ। সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানী ও এর আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার (৯ জানুয়ারি) ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৯ মিনিটে। আগামীকাল রবিবার (১১ জানুয়ারি) সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৪ মিনিটে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতে সম্ভাবনা নেই।    

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত