দাউদকান্দিতে সড়ক দুঘটনায় নিহত বাবা-ছেলে বাড়িতে শোক

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০২:১৩ পিএম

কুমিল্লার দাউদকান্দি জুম্মার নামাজ পড়তে গিয়ে সড়কে প্রাণ গেলে বাবা ছেলে। শুক্রবার (৯ জানুয়ারি) উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনায় নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম।

নিহতরা হলেন উপজেলার পেন্নাই গ্রামের সামছুল আলমের ছেলে শামীম (৪০) ও তার ছয় বছরের ছেলে নাদিম।

শনিবার (১০ জানুয়ারি) নিহতের বাড়িতে গিয়ে দেখা যায় প্রতিবেশি ও স্বজনদের ভিড়। একপাশে বাবা খোকন মিয়াকে সান্তনা দিচ্ছেন স্বজনরা। অন্যপাশে বাকরুদ্ধ হয়ে হয়ে আছেন শামীমের মা তাহমিনা ও স্ত্রী নাছরীন আক্তার।

নিহত শামীমের চাচা মো. জাকির হোসেন জানান, প্রতি সপ্তাহের মতো শুক্রবারে জুম্মার নামাজ আদায় করতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মোটরসাইকেলে বানিয়াপাড়া দরবার শরীফ মসজিদে যাচ্ছিলেন শামীম ও তার ছয় বছরের ছেলে নাদিম। দুপুর পৌনে ১টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস তাদের মোটরসাইকেলসহ অটোরিকশায় পড়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই বাবা ছেলে নিহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত