গাজীপুরের শ্রীপুরে যৌথবাহিনীর অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (০৯ জানুয়ারি) রাত ১১টার দিকে মাওনা বাজার এলাকার পিয়ার আলী কলেজ সংলগ্ন এক বাড়িতে র্যাব ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন।
এ সময় বাড়ি তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।
কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাফিস বলেন, মাওনা বাজার এলাকায় ডাকাতি করতে একদল দুষ্কৃতিকারী প্রস্তুতি গ্রহণ করছে, এমন সংবাদে আমরা দ্রুত অভিযান চালায়। এ সময় এক রাউন্ড গুলি, ম্যাগাজিন ও একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত আকাশ মিয়া (২৮) নামে এক যুবককে আটক করা হয়। সে মূলত অস্ত্র ভাড়া দেওয়ার কাজে নিয়োজিত ছিল। সে এই অস্ত্রগুলো বর্ডার পাস করে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতো।
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে গোপন নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম চলমান থাকবে।
শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাছির হোসেন জানান, আটক ব্যক্তিকে যৌথবাহিনী পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
