খালেদা জিয়া স্বৈরাচারের সঙ্গে আপোষ করেননি: আমির খসরু

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০৭:১২ পিএম

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বেগম খালেদা জিয়া জীবনের বেশিরভাগ সময় জনগণের অধিকার আদায় আন্দোলনে ছিলেন। জেলে গেছেন, নির্যাতিত হয়েছেন, কিন্তু স্বৈরাচারের সঙ্গে কখনও আপোষ করেননি।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে দক্ষিণ আগ্রাবাদ বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সিডিএ বালুর মাঠে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ১/১১ সময় অনেক লোভ দেখানো হলেও তিনি আপোষ করেননি এবং গণতন্ত্র ও মানুষের অধিকার সংরক্ষণে কাজ চালিয়েছেন।

দক্ষিণ আগ্রাবাদ বিএনপির আহ্বায়ক কামাল সরদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. মোস্তফার পরিচালনায় অনুষ্ঠানে মহানগর বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত