বেবিচকের দুই ঊর্ধ্বতনের দুর্নীতির অনুসন্ধানে দুদক

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০৮:৩৪ পিএম

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দুই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তারা হলেন বেবিচকের সদস্য (অর্থ) ও সরকারের অতিরিক্ত সচিব এ এম লাবলুর রহমান ও সাবেক সদস্য (পরিকল্পনা) এয়ার কমোডর এফ এম আতিকুজ্জামান।

দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ অভিযোগটির অনুসন্ধান করছেন। দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত অনুবিভাগ এটি পরিচালনা করছে।

এর আগে এই কর্মকর্তাদের অনিয়ম-দুর্নীতির তদন্ত করে ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টার দপ্তরে লিখিত অভিযোগ জমা দেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।

গত ৬ আগস্ট প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া অভিযোগপত্রে বলা হয়, মোটা অঙ্কের টাকা ঘুস না দেওয়ায় বিমানবন্দরের অভ্যন্তরীণ ১৬টি প্রতিষ্ঠানের লিজ বাতিল করে দেন এই দুই কর্মকর্তা। এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য তুলে ধরেন ১০ জন ব্যবসায়ী। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দ্রুত তাদের বেবিচক থেকে প্রত্যাহারের দাবিও করেন তারা।

একই সংস্থার সদস্য (অর্থ) থাকাকালে এস এম লাবলুর রহমানের বিরুদ্ধে উন্নয়ন কাজের বিল আটকে ঘুস আদায়সহ নানা দুর্নীতির অভিযোগ ওঠে।

বর্তমানে তিনি সদস্য (প্রশাসন) হিসাবে দায়িত্ব পালন করছেন। দেশের গুরুত্বপূর্ণ এই সংস্থাটির ঊর্ধ্বতন দুই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ নিয়ে ভেতরে-বাইরে তোলপাড় শুরু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত