ঢাকায় শুরু হচ্ছে ৪ দিনব্যাপী গ্যাপেক্সপো

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ০২:৫৫ পিএম

তৈরি পোশাক শিল্পে ব্যবহৃত সর্বাধুনিক যন্ত্রপাতি বা গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং পণ্য নিয়ে রাজধানীতে শুরু হচ্ছে চারদিনব্যাপী গার্মেন্টস টেকনোলজি প্রদর্শনী বাংলাদেশ (জিটিবি ২৬) ও গ্যাপ এক্সপো ২০২৬। আগামী ১৪-১৭ জানুয়ারি রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চারদিনব্যাপী এ প্রদর্শনীর চলবে।

আজ রবিবার (১১ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই এক্সপোর বিষয়ে জানানো হয়েছে।

বাংলাদেশ গার্মেন্ট এক্সেসরিজ প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) এবং এএসকে ট্রেড শো অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেডের যৌথ আয়োজনে আইসিসিবির ১০টি হল জুড়ে এই প্রদর্শনীটিতে অংশ নিবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, এ বছর মেলায় ৩০-৪০ হাজার ব্যাবসায়ীসহ ৮০ হাজার দর্শক উপস্থিত থাকবে। যার মধ্যে ১৮টির বেশী দেশের প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। ভারত, জাপান, ভিয়েতনাম, চীন, দক্ষিন কোরিয়া, জার্মানির অনেক প্রতিষ্ঠানও আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত