দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: প্রেস সচিব

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ০৪:০৮ পিএম

দেশে বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। আজ রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, নির্বাচন ঘিরে এখন পর্যন্ত ভালো লেভেল প্লেয়িং ফিল্ড আছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতিও ভালো। সরকার কোনও দলকে এক্সট্রা সুবিধা দিচ্ছে না।

তিনি বলেন, নির্বাচনে সোশ্যাল মিডিয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে। পতিত সরকারের লোকজন নির্বাচনে মিসইনফরমেশন ছড়াতে পারে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি প্রস্তুত।

এ সময় তিনি আরও বলেন, সরকার ও নির্বাচন কমিশন (ইসি) মনে করে নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভালো আছে। বাংলাদেশে প্রেক্ষাপটে দুয়েকটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। সরকার প্রত্যেকটা ঘটানা ভালোভাবে পর্যবেক্ষণ করছে। সব ঘটনাতেই আসামি ধরা পড়ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত