মুন্সীগঞ্জ-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি নেতা মো. মহিউদ্দিন

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ০৭:০৭ পিএম

মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন। আপিল শুনানি শেষে রবিবার ( ১১ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

এর মধ্য দিয়ে বিএনপির এ নেতার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে কোনো বাঁধা রইল না। এ আসনে বিএনপি দলীয় প্রার্থী হচ্ছেন দলটির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন।

গত ২ জানুয়ারি জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাচাই বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মহিউদ্দিনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। ১০ জন সমর্থনকারী ভোটারের সঙ্গে কথা বলতে গেলে একজন ভোটারকে না পাওয়ায় তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করায় তিনি পরবর্তীতে নির্বাচন কমিশনে প্রার্থিতা ফিরে পেতে আপিল করেন। ওই আবেদনের প্রেক্ষিতে শনিবার (১০ জানুয়ারি) নির্বাচনে কমিশনে শুনানি হয়। একইদিন স্বতন্ত্র এ প্রার্থী একটি ঋণের জামিনদার হওয়া নিয়েও জটিলতা তৈরি হয়। এ নিয়েও নির্বাচন কমিশন বরাবর একটি অভিযোগ করা হয়। ওই দুটি বিষয়টি নিয়ে শনিবার শুনানি শেষে রবিবার রায়ের পূর্ব নির্ধারিত স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত