বার্সেলোনার হয়ে আরও একটি শিরোপা জিতে নিলেন হান্সি ফ্লিক। এই জার্মান কোচকে নিয়ে প্রচলিত আছে যে, তিনি কখনো ফাইনাল হারেন না। তাই রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারানোর পর ফ্লিকের কাছে প্রশ্ন ছিল- শিরোপা নির্ধারণী ম্যাচের আগে তিনি বিশেষ কী করেন? খেলোয়াড়দেরকেই বা কী বার্তা দেন?
কোচ হিসেবে ৮টি ফাইনালের সবগুলোই জিতেছেন ফ্লিক। এই সাফল্যের রহস্য নিয়ে বলতে গিয়ে কৃতিত্ব দিলেন খেলোয়াড়দের, ‘গোপন রহস্য? প্রতিপক্ষের চেয়ে একটি গোল বেশি করা। তবে এটা আমার ব্যাপার নয়, পুরোটাই খেলোয়াড়দের কৃতিত্ব। এটা শতভাগ মানসিকতা, আত্মবিশ্বাসের ব্যাপার। আমি কখনও অতীত নিয়ে ভাবি না। আজকের ফাইনাল বিশেষ, জয় সবসময়ই বিশেষ।’
এই শিরোপা জয় লা লিগাসহ বাকি টুর্নামেন্টগুলোতে ইতিবাচক প্রভাব ফেলবে কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, ‘এই জয় অসাধারণ। আপনি যখন ফাইনালে খেলবেন, বিশেষ করে সেটা যখন ক্লাসিকো তখন সেখানে জেতা অসাধারণ ব্যাপার। আমি গর্বিত, আমরা ভালো খেলেছি, ম্যাচ নিয়ন্ত্রণ করেছি এবং নিজেদের ঘরানার ফুটবল খেলেছি। আমরা জানি না কোনো প্রভাব ফেলবে কিনা, কারণ পরিস্থিতি ভিন্ন। গত মৌসুমে আমরা কিছু পয়েন্ট পিছিয়ে ছিলাম, এবার এগিয়ে।’
নতুন ক্লাবের হয়ে গোলের খাতা খুললেন ব্রাজিলিয়ান বিস্ময় এনদ্রিক
বার্সাকে ‘গার্ড অব অনার’ দিতে বাধা দিলেন এমবাপ্পে!